• রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

logoLeft কটিয়াদী পৌরসভা ।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর

পৌরসভা পরিচিতি

কটিয়াদী পৌরসভা ঢাকা হতে ১১৭ কিঃ মিঃ উত্তর পূর্ব ও কিশোরগঞ্জ জেলা সদর থেকে ২৬ কিঃ মিঃ দক্ষিনে ভৈরব – কিশোরগঞ্জ মহা সড়কের পাশের্^ অবস্থিত। এটি কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলাধীন কটিয়াদী সদর ইউনিয়ন পরিষদ নামে পরিচিত ছিল।
২০০০ সনে ২৩ শে জুলাই কটিয়াদী উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল জনসভায় কটিয়াদী পাইলট বালক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়। এই জনসভায় তৎকালীন এল.জি.আর.ডি মন্ত্রী ও সাবেক রাষ্টপ্রতি কিশোরগঞ্জ জেলার কৃতি সন্তান জননেতা মোঃ জিল্লুর রহমান প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। জনসভায় কটিয়াদী উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বতর্মান উপজেলা চেয়ারম্যান আঃ ওয়াহাব আইন উদ্দিন ও অন্যান্য স্থানীয় নেতৃবৃন্দ কটিয়াদী ইউনিয়ন পরিষদ কে পৌরসভা করার দাবী জানান জিল্লুর রহমান সাহেবের কাছে। তখন এই জনসভায় জিল্লুর রহমান তাঁর বক্তব্যে কটিয়াদী কে পৌরসভা ঘোষনা করেন। তারপর ২০০১ সালে ৩১ মে কটিয়াদী পৌরসভা গঠিত হয় এবং ১৯৯৭ সালে নির্বাচিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সাহেব পৌর প্রশাসকের দায়িত্ব পালন করেন।
২০০২ সনের ১৩ মে নবগঠিত কটিয়াদী পৌরসভার প্রথম নির্বাচন অনুষ্টিত হয়। অত্যান্ত আনন্দঘন পরিবেশে ও সুষ্ট নির্বাচনের মাধ্যমে কটিয়াদী পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি জনাব মোঃ তোফাজ্জল হোসেন খাঁন। ২০১১ সালের অনুষ্টিত ২য় পৌরসভার নির্বাচনেও তিনি মেয়র পদে পুনরায় নির্বাচিত হন। ৩য় নির্বাচন হয় ৩০/১২/২০১৫ খ্রিঃ তারিখে। ৩য় নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত জনাব মোঃ শওকত উসমান (শুক্কুর আলী) বিপুল ভোটে বেসরকারীভাবে নির্বাচিত হন। মাটি ও মানুষের নেতা হিসাবে তিনি তৃনমূলে অনেক জনপ্রিয়। একাত্তরে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে বিজয় অর্জন করে বাঙ্গালী। বঙ্গ বন্ধু শেখ মুজিবুর রহমানের ¯^প্ন ছিল বাংলাদেশকে ‘‘সোনার বাংলা”য় রুপান্তর করার। এর শুরুটা তিনি করেছিলেন এ দেশের মাটি ও মানুষকে নিয়ে। কিন্তু পঁচাত্তরের পর থমকে যায় সেই মাত্রা। তবে এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতৃত্বে সেই থমকে যাওয়া বাংলাদেশ এগিয়ে চলছে দুর্দান্ত গতিতে। ডিজিটাল বাংলাদেশ তথা উন্নত সমৃদ্ধ বাংলাদেশ ও সোনার বাংলা গড়ার দৃপ্ত প্রত্যয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের প্রাণ পুরুষ জনাব শওকত উসমান নিরলসভাবে জনসাধারনের সেবা দিয়ে যাচ্ছেন। কটিয়াদী পৌরসভার ০৯ টি ওয়ার্ডের রাস্তা ঘাট, ড্রেনেজ ব্যবস্থা ও লাইটিং সহ সকল ধরনের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করায় গত ৩০/০১/২০২১ খ্রিঃ তারিখে পৌরসভার নির্বাচনে ৪র্থ পরিষদে পুনঃরায় বিপুল ভোটে জনসমর্থন নিয়ে ২য় বার মেয়র হিসেবে বেসরকারীভাবে নির্বাচিত হন জনাব মোঃ শওকত উসমান (শুক্কুর আলী)।
প্রশাসক
Mayor লাবনী আক্তার তারানা
বিসিএস (প্রশাসন)
বিস্তারিত
পৌর নির্বাহী কর্মকর্তা
Mayor কাবার দিদারুল মতিন
বিস্তারিত
সহকারী প্রকৌশলী
Mayor মহিউদ্দিন আহমেদ
বিস্তারিত

Govt. Forms

কেন্দ্রীয় ই-সেবা

গুরুত্বপূর্ণ লিংক

মোট পরিদর্শক

42113
Visit Today : 47
Visit Yesterday : 49
This Month : 997
Total Visit : 42113
Total Hits : 205506

সাইটটি শেষ হাল-নাগাদ করা হয়েছে:   10-03-2026 07:18:21

    • সামাজিক যোগাযোগ
    •  
    •  
    •  
  • ডিজাইন & ডেভেলপড বাইঃ এফএলআইটিঃ ০১৮৭২৭৮৮৫৯২ / ০১৭২৯৭২৪২৩২